মৃত্যুর গুঞ্জন উড়িয়ে যে বার্তা দিলেন পেলে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন ৮২ বছর বয়সী বিশ্ব ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২৯ নভেম্বর তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। কেমোথেরাপি ব্যর্থ হলে এই কিংবদন্তিকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যুর গুঞ্জন। অবশেষে তিনি নিজেই উড়িয়ে দিয়েছেন মৃত্যুর গুঞ্জন। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দেয়।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আমি অনেক আশাবাদ নিয়ে শক্ত আছি, বেঁচে আছি। আমি নিয়মিত চিকিৎসা নিচ্ছি। এ জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে মেডিকেলের ডাক্তার ও নার্সদের।
শনিবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে তিনি নিজেই গণমাধ্যমে বিবৃতি দেন। আর এর মধ্য দিয়ে তার ভক্ত-সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা দূর হয়।
এদিন বিবৃতিতে তিনি ব্রাজিল দলের সমর্থনে বার্তা দিয়ে জানান, বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রচুর জীবনীশক্তি দেয়।
এরআগে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, এখনো তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা স্থিতিশীল।
ইনস্টাগ্রামে পেলে বলেন, আমার বন্ধুরা, আমি চাই সকলে শান্ত ও ইতিবাচক থাকুন।'
পেলেই বিশ্বে একমাত্র খেলোয়াড় যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরণের রেকর্ড করে বসেন তিনি। ওই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান পেলে। এরপর ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপেও শিরোপা জিতেন তিনি।
সূত্র: বিবিসি
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল



